২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বিলের কারণে সিএমসিএইচ’র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরুরি চিকিৎসা কাজে ব্যাঘাত

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। ফলে সিএমসিএইচ সাড়ে তিন ঘন্টার জন্য বিদ্যুৎবিহীন ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 02:29 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পিডিবি সুত্র জানায়, সিএমসিএইচ-এর বকেয়া বিলের পরিমান ৭৩ লাখ ৭৮ হাজার টাকা। কয়েক দফা নোটিশ দেয়ার পর উর্ধ্বতন মহলের নির্দেশে লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে বকেয়া বিল পরিশোধের নিশ্চয়তা পাওয়া গেলে বেলা সাড়ে ১২ টায় পূনরায় সংযোগ দেয়া হয়।

বিদ্যুৎ না থাকায় সিএমসিএইচ-এর জরুরি কর্মকান্ডে মারাত্মক ব্যাঘাত হয়। ইনটেনসিভ কেয়ার ইউনিট ও অপারেশন থিয়েটার বন্ধ থাকে। হাসপাতালের জেনারেটারে বিদ্যুৎ সরবরাহ ছিল নিতান্ত অপ্রতুল।

হাসপাতাল কর্তৃপক্ষ ২০০৪ সালের অক্টোবরে পিডিবির এক কোটি টাকা এবং ডিসেম্বরে ২৩ লাখ টাকা পরিশোধ করেছে।

এদিকে পিডিবি বকেয়া বিল আদায়ের লক্ষ্যে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রাম পুলিশ ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।