২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিংড়ি ও লবণ চাষীদের দিকে সরকারের কোনও নজর নেই: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, মহেশখালীর চিংড়ি ও লবণ চাষী এবং দরিদ্র জনগণের প্রতি সরকারের কোনও নজর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মহেশখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 01:49 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তিনি বলেন, এখানকার দরিদ্র জনগণ ভূমি দখলদারদের খপ্পরে পড়েছে। ওরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লাগানো গাছ কেটে ফেলছে, বন উজার করে ফেলছে।

বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি, বিরোধী নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন, লাগামহীন দূর্নীতি, প্রশাসন দলীয় করন এবং সংসদকে অকার্যকর করার জন্য বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকারের কঠোর সমালোচনা করেন। শেখ হাসিনা উখিয়া ও টেকনাফে দুটি জনসভা এবং রামুতে একটি পথসভায় বক্তব্য রাখেন।