২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিচায় ডুবে যাওয়া লঞ্চটির উদ্ধার কাজ চলছে

আরিচায় ডুবে যাওয়া লঞ্চটির উদ্ধার কাজ বুধবারও অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে কালবৈশাখীর কবলে পড়ে যমুনা নদীতে লঞ্চটি ডুবে যায়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 12:31 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

উদ্ধারকর্মীরা জানায়, ওই নৌ দুর্ঘটনার পর একটি বালকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা বুধবার সকালে ডুবে যাওয়া লঞ্চ থেকে আরো একটি লাশের সন্ধান পেয়েছে।

ডুবুরীরা ডুবন্ত লঞ্চের ভেতরে আরো অনেক লাশের সন্ধান পেলেও প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় জনসাধারন ও পুলিশ জানায়, নটাখোলা থেকে আরিচাগামী ‘এমভি রায়পুর’ নামের ওই লঞ্চটির ১২০জন ধারণক্ষমতা হলেও এতে প্রায় ২০০ যাত্রী ছিলো।

উদ্ধারকারী জাহাজ ‘রুস্তম’ বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

রোববার পটুয়াখালিতে লঞ্চ ডুবির পর নৌ দুর্ঘটনার এটি দ্বিতীয়তম ঘটনা। পটুয়াখালির নৌ দুর্ঘটনায় অন্তত: ৬০ জনের প্রাণহানী ঘটে।