২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সেনা সদস্য ও পুলিশের এস আইসহ রাজধানীর ৯ চাঁদাবাজ আটক করেছে র‌্যাব

র‌্যাব-৪ সদস্যরা মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ও পুলিশের এস আই সহ নয় চাঁদাবাজকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 12:31 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

র‌্যাব জানায়, সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট শাহজাহানকে প্রেষনে র‌্যাবে নিয়োগ দেয়া হলেও দুর্নীতির অভিযোগে তাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয় এবং পরে বরখাস্ত করা হয়।

র‌্যাব আরো জানায়, শাহজাহান পরে একটি চাঁদাবাজ গ্রুপ গঠন করে এবং কাফরুল থানার এসআই কামরুল যার সদস্য ছিল।

আর কামরুলকে রাজশাহী বদলী করা হলেও কর্মস্থলে যোগ দেননি।

গ্রেফতারকৃতদের মধ্যে কামরুলকে মিরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি আটজনকে র‌্যাব হেফাজতে রাখা হয়েছে।