২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর দিলখুশায় টিনশেড বাড়ি ধসে পড়েছে

নগরীর দিলখুশায় মঙ্গলবার ঝড়ো হওয়া ও বৃষ্টির সময় একটি টিনশেড বাড়ি ধসে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার ফকরুদ্দিন আহমেদ বলেন, ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক বাড়িটির ভেতরে থাকলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ৩৩, দিলখুশার নির্মাণাধীন টিনশেড ভবনটি ধসে পড়ার খবর পেয়ে ফায়ার বিগ্রেডের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের উদ্ধার করে।

এ ঘটনা সম্পর্কে মতিঝিল থানা পুলিশ কিছু জানে না বলে জানিয়েছে।