২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সাপ খুঁজতে গিয়ে গ্রেনেড উদ্ধার

চুয়াডাঙ্গার ছোট গাংনী গ্রাম থেকে পুলিশ মঙ্গলবার একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সেনাবাহিনীর একটি বিস্ফারক বিশেষজ্ঞ দল দুপুরে গ্রামের একটি খোলা মাঠে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটনায়।

পুলিশ সূত্র জানায়, গ্রামের একটি মাঠে সাপুড়েদের সহায়তায় সাপ খুঁজতে গিয়ে মাটি খুঁড়ে গ্রামবাসীরা গ্রেনেডটি দেখতে পায়। পরে তারা স্থানীয় পুলিশকে খবর দেয়।

পুলিশের ধারণা গ্রেনেডটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ কালের।

আবার স্থানীয়দের মধ্যে অনেকেই মনে করছেন, স্থানীয় সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে গ্রেনেডটি লুকিয়ে রেখেছিল।