বর্ধিত ভর্তি ফি বাতিলের দাবিতে ঢাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি বাতিল ও আদায়কৃত অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের ফেরত দেয়ার দাবিতে সোমবার ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ করে।
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনিরা ইয়াসমিন মনির সভাপতিত্বে সমাবেশে বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে নেতৃবৃন্দ বর্ধিত সকল ফি প্রত্যাহার করে সমাজের সকল স্তরের মানুষের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা উন্মুক্ত রাখার দাবি জানান।
