হিলি সীমান্তে পুশ ইন ও পুশ ব্যাক নিয়ে উত্তেজনা
হিলি সীমান্তে সোমবার পুশইন এবং পুশব্যাক নিয়ে এলাকাবাসীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বিডিআর এবং স্থানীয়রা জানান, রোববার রাত ১১টার দিকে বিএসএফ ৩০ এবং ৩১ নং পিলারের মধ্যে ২০ থেকে ২৫ জন বাংলা ভাষীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। বিডিআরের সহায়তায় স্থানীয়রা তাদের ভারতে পুশ ব্যাক করে। এই পুশইন এবং পুশব্যাক নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিডিআর ও স্থানীয়রা আরও জানান, বিএসএফ যে সমস্ত বাংলাভাষীকে পুশইন করে তাদের মধ্যে ছয়জন শিশু ও ১১ জন নারী।
