মঙ্গলবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৭ মে, মঙ্গলবার।
১৯৭৫ সালে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। বিদেশে থাকাকালীনই শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন।
দীর্ঘ দিন বিদেশে অবস্থানের পর তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে জয়লাভের পর তার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। পাঁচ বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা।
