২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদেশ অবমাননার দায়ে বিচারকসহ ৩জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে একজন আসামীকে জামিন দেয়ায় মহানগর অতিরিক্ত দায়রা জজ-১, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ হাসান এবং আসামী সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে জবাব দেয়ার জন্য আগামী ২৪ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সোমবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইমদাদুল হক আজাদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত রুল জারি করে এই আদেশ দেন।

একটি রাষ্ট্রদ্রোহী মামলায় আটককৃত সালাউদ্দিন শোয়েব চৌধুরীর জামিনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিলো।