গোপালগঞ্জে বধির যুবতীকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডাঙ্গা গ্রামে রোববার রাতে এক বধির যুবতীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবতীর নাম ফিকুল বেগম (২২)।
স্থানীয় সূত্র জানায়, দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় সে ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। সে ওই গ্রামের সৈয়দ বেগের কন্যা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সোমবার গোপালগঞ্জ হাসপাপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে।
