২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১ কিমি বৈদ্যুতিক তার চুরি, পুরো জেলা বিদ্যুৎহীন

পার্বত্য জেলা বান্দরবানে রোববার রাত সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ গ্রীডের প্রায় এক কিলোমিটার দীর্ঘ তার চুরি হয়ে যাওয়ায় পুরো জেলা এখন বিদ্যুৎহীন হয়ে আছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ আলাউদ্দিন বিডিনিউজকে জানান, বান্দরবান চট্টগ্রাম মহাসড়কের হলুদিয়া নামক স্থানে বিদ্যুতের তার চুরির ওই ঘটনা ঘটে।

তিনি জানান, তাদের পক্ষ থেকে বিদ্যুতের তার পুন:সংযোগ করার চেষ্টা চলছে।

বিদ্যুৎ না থাকায় জেলার সাধারণ মানুষ বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের এখন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।