২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা সিটি মেয়রকে লিগ্যাল নোটিশ প্রদান, ১ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

সিটি কর্পোরেশনের রাস্তা এবং ফুটপাত যথাযথভাবে সংরক্ষণ না করায় সিটি মেয়র শেখ তৈয়বুর রহমানকে শনিবার লিগ্যাল নোটিশ প্রদানের মাধ্যমে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন জনৈক নগরবাসী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 01:56 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

লিগ্যাল নোটিশে বলা হয়, নগরীর দোলখোলা লেনের মো. জহিরুল ইসলাম গত ৮ মে রাত ১১ টার সময় শহরের স্যার ইকবাল রোডস্থ রাস্তার পাশের ফুটপাত দিয়ে সাবধানতার সাথে পথচলা সত্ত্বেও ফুটপাতের ভাঙ্গা অংশের মধ্যে পড়ে গিয়ে মারাত্মকভাবে আঘাত পান। সিটি কর্পোরেশনের রাস্তা ও ফুটপাত যথাযথ সংরক্ষণের অভাবে তিনি শারিরীক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মেয়রের বিরুদ্ধে আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে উক্ত ক্ষতিপূরণের টাকা প্রদান না করলে মেয়রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে সিটি মেয়র টেলিফোনে বিডিনিউজকে জানান, এখনও এ ধরনের কোনও লিগ্যাল নোটিশ তিনি পাননি।