২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বিমান বাহিনী সদস্যের সাথে স্থানীয় অধিবাসীর হাতাহাতি, এলাকায় উত্তেজনা

টাঙ্গাইলের সখীপুর বিমান বাহিনী ঘাঁটিতে স্থানীয় অধিবাসীরা বিমান বাহিনীর এক সদস্যকে মারধর করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘাঁটি এলাকার পার্শ্ববর্তী নলুয়া আড়াইপাড়ার মনির হোসেনের ছাগল চুরির অভিযোগে বিমান বাহিনীর ল্যান্স নায়েক আল আমীনকে স্থানীয় অধিবাসীরা আটকে রেখে মারধর করে।

প্রতিবাদে শুক্রবার বিমান বাহিনীর সদস্যরা স্বাক্ষীর কথা বলে মনির হোসেনকে ঘাঁটিতে নিয়ে চোখ বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। শনিবার বিক্ষুব্ধ জনতার চাপে বিমান বাহিনীর সদস্যরা মনিরকে ছেড়ে দেয়।

আহত দুজনকে বিমান বাহিনী হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে উভয় পক্ষই সখীপুর থানায় অভিযোগ দায়ের করেছে।