২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে খুলনার উন্নয়ন কমিটির স্মারকলিপি পেশ

বৃহত্তর খুলনা উন্নয়ন কার্যকর সহযোগিতামূলক কমিটি (জিকেডিএসিসি) রোববার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে ১২দফা দাবি সম্বলিত স্মারকলিপি খুলনার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার মোখলেসুর রহমানের মাধ্যমে পেশ করেছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

জিকেডিএসিসি তাদের দুই দিনের কর্মসূচীর অংশ হিসেবে এ মেমোরেন্ডাম জমা দেয়। এছাড়া ১৭ মে কমিটি শহরে মানব বন্ধন কর্মসূচী পালন করবে।

তাদের দাবিনামার মধ্যে রয়েছে, আকরাম পয়েন্টে সমুদ্র বন্দর স্থাপন, মংলা বন্দরে অবকাঠামোগত উন্নয়ন, বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পূনরায় চালু করা, ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং অবৈধ নদী দখল উচ্ছেদ।