পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন: চার কনস্টেবল ক্লোজড
খুলনায় পুলিশ হেফাজত থেকে শনিবার হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ায় চার পুলিশ কনষ্টেবলকে ক্লোজড করা হয়েছে। আজাদ মোল্লা ওরফে আজিজ নামে ওই আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারে নি।
পুলিশ জানায়, কর্তব্যে অবহেলার দায়ে কনস্টেবল পরিতোষ, আমীর আলী, মাদল বড়ুয়া ও লাইলার রহমানকে রোববার খুলনা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ লাইনে ক্লোজড করেন এবং পালিযে যাওয়া আসামি আজিজকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
শনিবার ফুলতলা থানা পুলিশ সাইকেল চুরি মামলার আসামি আজিজকে আদালতে নেয়ার পথে হাতকড়া পরা অবস্থায় কৌশলে পালিয়ে যায়।
