ফাইজি’র প্রত্যাহার নিয়ে আইনজীবীদের অবস্থান ধর্মঘট কর্মসূচী
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন (এসসিবিএ) রোববার শান্তিপূর্ণভাবে প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে। তারা বিচারপতি ফায়সাল মাহমুদ ফাইজিকে হাইকোর্ট বেঞ্চ থেকে প্রত্যাহার না করার প্রতিবাদে এক ঘন্টাকাল অবস্থান ধর্মঘট করেন।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাসসির হোসেন আইনজীবিদের অবস্থান ধর্মঘটের মধ্যেই ৮:২০ মিনিটে তার কার্যালয়ে প্রবেশ করেন।
বিচারপতি ফায়সাল মাহমুদ ফাইজিকে প্রত্যাহার করার দাবী পুনরায় এসসিবিএ কর্মকর্তারা প্রধান বিচারপতির কাছে পেশ করেছেন।
বার এসোসিয়েশন বিচারপতি ফাইজির বিরুদ্ধে ভুয়া এলএলবি সার্টিফিকেট ব্যবহার করে আইন পেশায় যোগদানের অভিযোগ তুলেছে। বাংলাদেশ বার কাউন্সিলও মিথ্যা তথ্য পরিবেশনের মাধ্যমে আইন পেশায় অংশগ্রহনের জন্য ফাইজির আইন পেশার সনদ বাতিল করেছে।
এসসিবিএ’র প্রেসিডেন্ট এডভোকেট মাহবুবে আলম বলেন, সুপ্রিম কোর্ট দুনিয়ার একজন সেরা নির্লজ্জ ব্যাক্তির খপ্পরে পড়েছে।
প্রধান বিচারপতির উদ্দেশ্যে তিনি বলেন, দয়া করে আর দেরী না করে ফাইজিকে সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে প্রত্যাহার করুন। না করলে এর মূল্য আপনাকেই দিতে হবে। বিতর্কিত বিচারপতি ফাইজিকে রক্ষা করার চেষ্টা করবেন না।
তিনি আরও বলেন, আইনজীবীরা ফাইজিকে প্রত্যাহার করতে বাধ্য করবে। ফাইজিকে রক্ষা করার চেষ্টা করে প্রকারান্তরে প্রধান বিচারপতি নিজেকেই বিতর্কে জড়িয়ে ফেলবেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার এম আমিরুল ইসলাম, এসসিবিএ’র সাবেক প্রেসিডেন্ট ব্যারিষ্টার শওকত আলী খান এবং ওজায়ের ফারুক, এসসিবিএ’র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট সুব্রত চৌধুরি, এডভোকেট রহমত আলী এমপি, এডভোকেট সাহারা খাতুন, এডভোকেট মাহবুব আলী, এডভোকেট বশির আহমেদ, এডভোকেট খান টিপু সুলতান, এডভোকেট কেএম সাইফুদ্দিন আহমেদ এবং আরও অনেকেই অবস্থান ধর্মঘট কর্মসূচীতে বক্তব্য রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসসিবিএ সদস্যরা সুপ্রিম কোর্টে বেলা ৯:৫টা থেকে ১০:৫ পর্যন্ত কালো পতাকাসহ প্রধান বিচারপতির কার্যালয়ের প্রবেশদ্বারে অবস্থান নেন। প্রধান গেট বন্ধই রাখা হয়।
আইনজীবীরা পরে কোর্ট প্রাঙ্গনে মিছিল করেন।
