গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লক্ষ টাকার মালামাল ভস্মিভূত, অগ্নিদগ্ধ ১৫
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চৌধুরী মার্কেটে শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ ব্যক্তি অগ্নিদগ্ধ, ১০টি দোকান সম্পূর্ণ এবং আরও পাঁচটি আংশিক ভস্মিভূত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে তিনটার দিকে মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান আহসান এন্টারপ্রাইজ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ঝড়ের কারণে আগুন দ্রুত অন্যান্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ওই ১৫ জন অগ্নিদগ্ধ হয়।
খবর পেয়ে গাইবান্ধা ও পরে রংপুর ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে আসে এবং দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
