২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ২৬৫ পরীক্ষার্থী বহিষ্কার

নয় শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও কামিল পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে নকলের অভিযোগে শনিবার ২৬৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

প্রথম দিনের ৪০০ জন নিয়ে এ পর্যন্ত বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৬৬৫জনে।

বহিষ্কৃতদের মধ্যে কারিগরি বোর্ডের ৯৫ জন, মাদ্রাসা বোর্ডের ১৮ জন, রাজশাহী বোর্ডের ৪৬ জন, চট্টগ্রাম বোর্ডের ১৩ জন, ঢাকা বোর্ডের ৪০ জন, বরিশাল বোর্ডের ২৪ জন, কুমিল্লা বোর্ডের ১০ জন, যশোর বোর্ডের ১৮ জন এবং সিলেট বোর্ডের ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজী পরীক্ষা চলাকালে রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষা হলে পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত একজন শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।

এ সময়ে নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্র থেকে জিন্নাত আলী নামে একজন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

চলতি বছর সারাদেশে এইচএসসি, আলিম, ফাজিল, কামিল, এইচএসসি ভকেশনাল বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় ৫ লাখ ২৬ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।