২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলায় শনিবার স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে ধুলাউড়ী গ্রামের রেজাউল করিম তার অন্ত:স্বত্তা স্ত্রী ছালেহা খাতুনকে (২৭) প্রচণ্ড করে। একপর্যায়ে ছালেহা জ্ঞান হারিয়ে ফেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে।