২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে দিনব্যাপী তৃণমূল নারী সংবাদকর্মী সম্মেলন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের আয়োজনে শনিবার তৃণমূল নারী সবাদকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গণমাধ্যমে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী এবং তিন পর্বে বিভক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনষ্ঠান।

ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের নারী সংবাদকর্মীদের সম্মেলনের প্রথম পর্বে কামরুল হাসান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন তথ্য সচিব ড. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএফআইডি’র মিডিয়া এণ্ড কমিউনিকেশন চীফ এলয়লিয়স মিলন খান, চৌমুহনী পৌরসভা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রহিম, এনআরডিএস’র প্রকল্প সমন্বয়ক আব্দুল আউয়াল, এমএমসি নোয়াখালির মিডিয়া প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন।

বক্তারা নারী সংবাদকর্মীদের টিকে থাকার জন্য প্রশাসন জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সহযোগিতার প্রতি জোর দেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এমএমসি জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু। তৃণমূল নারী সংবাদ কর্মীদের মধ্যে আলোচনা করেন ফরিদা আক্তার রনি,সুলতানা আফসানা রুমকি ও বিবি আমেনা আসমা।

দ্বিতীয় পর্বে নারী সংবাদ কর্মীদের গ্রহণযোগ্যতা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালি ৪ আসনের সাংসদ মোঃ শাহজাহান।

তৃতীয় পর্বে উপকূলীয় বাস্তবতায় নারী সংবাদকর্মীর প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি।

সন্ধ্যায় নারী সংবাদ কর্মীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।