২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঞ্চিত ৬০০ কর্মকর্তার পদোন্নতি দিতে আবারো নীতিমালা পরিবর্তন হচ্ছে

পদোন্নতি বঞ্চিত প্রায় ৬০০ যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদোন্নতি দিতে সরকার এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তন করছে। শিগগিরই নীতিমালা পরিবর্তনের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

সুত্রে জানা যায়, সংশোধিত নীতিমালায় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ২৫ নম্বরের পরিবর্তে ২০ নম্বরকে সন্তোষজনক বলে বিবেচনা করা হবে। এছাড়াও বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) এবং পাঁচ বছরের অধিক সময় চাকরির অভিজ্ঞতার ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ নম্বর দিয়ে বঞ্চিতদের পদোন্নতির তালিকায় আনা হবে।

পদোন্নতি বঞ্চিতরা বলেন, সরকার নিজের পছন্দের লোকদের প্রশাসনের উচ্চ পদে বসাতে কয়েক দফায় পদোন্নতির নীতিমালা পরিবর্তন করে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে পদোন্নতি দেয়।

এতে ’৭৭ সালের ব্যাচসহ ’৮২ ও ’৮৪ ব্যাচের জ্যৈষ্ঠ প্রায় ৬০০ কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়।

জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পাওয়ায় প্রশাসনে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি পদোন্নতি বঞ্চিত ’৭৭ সালের ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ হোসেন, শেখ মাজহার, রবিউল হক উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন।

’৮২ সালের ব্যাচের পদোন্নতি বঞ্চিত এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, বিভিন্ন ব্যাচের জ্যৈষ্ঠ কর্মকর্তারা তাদের পদোন্নতির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েছেন।