২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫

কক্সবাজার-টেকনাফ সড়কের নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের সামনে শনিবার সকালে একটি যাত্রীবাহী জীপ উল্টে গিয়ে আনসার কমান্ডার সহ দু জন নিহত ও ২৫ যাত্রী আহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে আনসার ল্যান্সনায়েক জালাল উদ্দিন (৪৫) ও সৈয়দ আলম (২৩) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় জীপের আরোহী মহিলাসহ ২৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে টেকনাফ ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত আনসার অধিনায়ক জালাল উদ্দিন (নং-৩০৩৩৩)-এর বাড়ী কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার চর বাহারী ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তিনি গত দু বছর ধরে আনসার দলের সাথে নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হচ্ছে ছখিনা খাতুন (২৮), সৈয়দ আহমদ (২৫), মোহাম্মদ ইব্রাহীম(১২), কালি কুমার (৫০), আসমা খাতুন(২২), মাইমুনা খাতুন(১০), নজির মিঞা(৩৫), সিরাজ মিঞা (২৬), নুরুল বাহার (২৪) ও নুরুল আবছার (২৫)। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।