২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরি-বোরো সংগ্রহে উৎস আয়কর কর্তন না করার সিদ্ধান্ত প্রক্রিয়াধীন

আগামী ২০০৫-২০০৬ অর্থবছরের জন্যে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানে উৎস আয়কর না কাটার বিষয়টি এনবিআর’র বিবেচনাধীন রয়েছে বলে শনিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

এতে জানানো হয়, সরকার ২৫ এপ্রিল থেকে সারাদেশে ইরি-বোরো সংগ্রহ অভিযান শুরু করেছে। এবছর চালের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৪ টাকা ৫০ পয়সা এবং ধান প্রতি কেজি ৯ টাকা ২৫ পয়সা।

চলমান অভিযানে ইতোমধ্যে পাঁচশ’ ৩৭ মেট্রিক টন গম, দু হাজার পাঁচশ’ ৫৭ মেট্রিক টন ধান ও ১৩ হাজার সাতশ’ ১১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।

এছাড়া সারাদেশে চার হাজার একশ’ ৮৩টি মিল মালিকদের সঙ্গে চাল সরবরাহের চুক্তি সম্পন্ন হয়েছে। মিল মালিকরা ইতোমধ্যেই সরকারি গুদামে চাল সরবরাহ করতে শুরু করেছে বলে জানিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।