বরিশাল বোর্ডের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা পূনরায় অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ
বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ইংরেজী প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হওয়ায় পূনরায় পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে শনিবার পরীক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে বিক্ষোভকারীরা বোর্ড চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইংরেজী প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র পাঠ্যপুস্তক বর্হিভূত হওয়ায় কোনও পরীক্ষার্থীই ঠিকমতো প্রশ্নের উত্তর দিতে পারেনি।
এ ব্যাপারে বোর্ড চেয়ারম্যানের পক্ষ থেকে বলা হয়, ব্যাপারটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বরিশাল শিক্ষা বোর্ডের প্রশ্ন পত্র অন্যান্য শিক্ষা বোর্ড থেকে ভিন্ন হওয়ায় শিক্ষার্থীরা সবচে বেশী সমস্যার সম্মুখীন হচ্ছে।
