২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাওহীদের আটক কর্মীদের জেল হাজতে প্রেরণ

সিঙ্গাইর মহিলা আওয়ামী লীগের সম্মেলন থেকে হিযবুত তাওহীদের লিফলেট ও ম্যাপসহ আটক তিন কর্মীকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে। তবে তাদের ৫৪ ধারায়  গ্রেফতার দেখানো হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সংবাদ সম্মেলনে মহিলা আওয়ামী লীগ গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে।

আটককৃত মোহাম্মদ হেলাল সাজুয়ান নিজেকে সাপ্তাহিক জনকথা ও মাসিক গণমাধ্যমের সাংবাদিক বলে দাবি করেন। অন্যদিকে সোহেল কাওরান বাজারের একটি ইলেক্ট্রিক দোকানের মেকানিক ও মোহাম্মদ হেলাল হোসেন আইসক্রিম দোকানের কর্মচারি হিসেবে নিজেকে পরিচয় দেয়।

অভিযুক্তরা জানান, তাদের নেতা ইমাম ইমামুজ্জামান মোহাম্মদ বায়েজিদ খান। তার বাসা ঢাকার উত্তরায়। বাড়ি নম্বর ৪, রোড নম্বর ১৮, সেক্টর ৭।

সংগঠনের প্রধান কার্যালয় করটিয়ার জমিদার বাড়িতে বলে জানায় হেলাল সাজুয়ান।