সিএমপি কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের রায় সোমবার
নির্বাচন কমিশন শনিবার চট্টগ্রাম মেয়র নির্বাচনে বিতর্কিত ভূমিকার দায়ে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শুনানিকালে রায় ঘোষণার জন্য দুদিন সময় নিয়েছে।
অভিযুক্ত চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আমজাদ হোসেন এবং সহকারী কমিশনার (ডিবি) গাজী জসিম উদ্দিন শনিবার নির্বাচনে কমিশনে উপস্থিত হন। দীর্ঘ দুই ঘন্টা উভয় পক্ষের শুনানির পর কমিশন আগামী সোমবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে।
আগামী ৯ মে অনুষ্ঠেয় মেয়র নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা চলাকালে ওই দুই কর্মকর্তার বিতর্কিত ভূমিকার কারণে মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর এক প্রতিনিধি চট্টগ্রাম নাগরিক কমিটি নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী দায়িত্ব থেকে তাদের অপসারণের দাবিতে অভিযোগ দায়ের করে।
মেয়র মহিউদ্দিন চৌধুরীর প্রতিনিধি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত অভিযোগের পক্ষে মামলার শুনানিকালে প্রমাণাদি উপস্থাপন করেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা নিজেদের নির্দোষ দাবী করেন। এ ব্যাপারে রানা দাশগুপ্ত বিডিনিউজকে বলেন, তারা যদি দোষী প্রমাণিত হয় তবে আমি মনে করি তাদেরকে নির্বাচনী দায়িত্বে রাখা ঠিক হবে না।
তিনি বলেন, চারদলীয় জোটের প্রার্থী মীর নাসিরউদ্দিনের পক্ষে তাদের ভূমিকা, পহেলা বৈশাখ উদযাপনে তাদের বিতর্কিত সিদ্ধান্ত এবং শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করার ব্যাপারে অনুমতি না দেয়া তাদের বিতর্কিত করে তুলেছে।
তিনি আরও বলেন, যেহেতু বিভিন্ন ঘটনায় তারা বিতর্কিত হয়েছেন, তাই আমর মনে করি অন্তত নির্বাচন পর্যন্ত তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী তাদের বিরুদ্ধে শ্রমিক লীগ নেতাদের হত্যার ব্যাপারেও অভিযোগ এনেছেন।
দাশগুপ্ত বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় সকল প্রমাণ, পেপার কাটিং, ভিডিও ফুটেজ, কয়েকটি মামলা ও ৫৪ ধারার নির্দেশের কাগজপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছি।
পুলিশ বিনা-উস্কানিতে শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করে দাশগুপ্ত বলেন, পুলিশ নাগরিক কমিটির লোকদের গ্রেফতারের মাধ্যমে অপরাধ দমন আইনের ৫৪ ধারার অপব্যবহার করছে এবং বন্দরনগরী আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করছে।
মামলার শুনানিকালে নাগরিক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, অ্যাড. মনোতোষ বড়–য়া এবং মোস্তাফিজুর রহমান।
নাগরিক কমিটির প্রতিনিধিরা পুলিশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ করেন।
সিএমপি কমিশনার আমজাদ হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রসঙ্গে বলেছেন, অভিযোগগুলো ‘অবান্তর’ এবং ‘উদ্দেশ্য প্রণোদিত’। বি¯তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে আমজাদ হোসেন বিডিনিউজকে বলেন, কমিশনের কাছে ইতিমধ্যেই আমি আমার বক্তব্য প্রদান করেছি এবং এটা এখন কমিশনের সিদ্ধান্তের ব্যাপার।
২৬ এপ্রিল নির্বাচন কমিশন এক চিঠিতে পুলিশের কর্মকর্তা ও নাগরিক কমিটির প্রতিনিধিদের এই শুনানিতে উপস্থিত থাকার ব্যাপারে নির্দেশ দান করে।
