২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

জেলার মনিপুরে নাটোর-তাহেরপুর সড়কে শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দু’ জন নিহত ও চারজন আহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

নিহতরা হলেন, মোর্জেল (৩২) এবং লালপুর উপজেলার দেলুয়া গ্রামের জাহাঙ্গীর (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একদল শ্রমিকদের বহন করা একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ওই দু’জন নিহত হয়।

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।