২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেকট্রিক ট্রেন প্রকল্প বাস্তবায়নে  ১০টি আন্তর্জাতিক রেলওয়ে নির্মাণ প্রতিষ্ঠানের প্রস্তাব

ঢাকা চট্টগ্রাম রুটে দ্রুতগামী ইলেকট্রিক ট্রেন প্রবর্তনের লক্ষ্যে এক্সপ্রেশন অব ইন্টারেষ্টের প্রতি সমর্থন দেখিয়ে ১০টি আন্তর্জাতিক রেলওয়ে নির্মাণ প্রতিষ্ঠান প্রস্তাব পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এক তথ্য বিবরণীতে জানা যায়, শনিবার রেল ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্বকালে রেল ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এ তথ্য প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, ইলেকট্রিক ট্রেন প্রকল্প বাস্তবায়নে দশটির মধ্যে ছয়টি আন্তর্জাতিক রেলওয়ে নির্মাণ প্রতিষ্ঠানের প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

বৈঠকে রেলওয়ের বিনিয়োগ প্রকল্পের আওতায় পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের প্রধান ও শাখা রেলপথ পূনর্বাসন কার্যক্রম, ব্রড গেজ ও মিটার গেজ লোকোমোটিভস সংগ্রহ, দুই জোনের কয়েকটি স্টেশনের সিগনালিং সিস্টেমের আধুনিকায়ন প্রকল্পর বাস্তবায়ন এবং ঢাকা জয়দেবপুর মিটারগেজ সেকশনের ডুয়েল গেজে রুপান্তর ও এর  অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে যোগাযোগ সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক এম আবদুল্লাহ, পূর্ব ও পশ্চিম জোনের মহাব্যবস্থাপকগন এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।