২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সন্ত্রাস বিরোধী ভুমিকা প্রশংসনীয় তবে আল-কায়েদার সাথে জড়িত গোষ্ঠীও এখানে রয়েছে: যুক্তরাষ্ট্র

সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেও যুক্তরাষ্ট্র তার এক প্রতিবেদনে বলেছে, হরকাতুল জিহাদ-ই-ইসলামী নামে এদেশের একটি সংগঠন আল-কায়েদা নেটওয়ার্কের সাথে জড়িত।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘কান্ট্রি রিপোর্টস অন টেরোরিস্ট গ্র“প’ শীর্ষক ওই প্রতিবেদনে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী গ্র“পগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাতে বাংলাদেশের হরকাতুল জিহাদেরও নাম রয়েছে।

ওই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে সমর্থন জানালেও সন্ত্রাসবাদের বিরোধিতায় দেশটি বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে এবং মধ্যমপন্থী ইসলামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের দীর্ঘ সুনাম চরমপন্থীদের দ্বারা হুমকির সম্মুখীন।

রিপোর্টে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা হিসেবে শওকত ওসমানের নাম রয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ও শেখ হাসিনার ওপর হামলার সাথে এ সংগঠনটি জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করা হয়েছে। রিপোর্টে বলা হয়, পাকিস্তানের সন্ত্রাসী গ্র“পের সাথেও এরা জড়িত এবং এরা সবাই আল-কায়েদার সাথে সম্পর্ক বজায় রাখছে।

মার্কিন রিপোর্টে আরও বলা হয়, শওকত ওসমানের নেতৃত্বে এ সংগঠনটি বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে চায়। ঠিক একই উদ্দেশ্যে পাকিস্তান এবং জম্মু ও কাশ্মিরে তৎপর হরকাতুল জিহাদ-ই-ইসলামী এবং হরকাতুল মোজাহিদিন নামের গ্র“পগুলোর সাথেও সম্পর্ক রয়েছে তাদের।

রিপোর্টে আরও বলা হয়, সবক’টি গ্র“প আফগানিস্তানের আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট। হরকাতুল জিহাদ-ই-ইসলামী বাংলাদেশ এবং হরকাতুল মোজাহিদিন নামের সংগঠন দুটি ১৯৯৮ সালের ফেব্র“য়ারিতে ওসামা বিন লাদেনের তরফ থেকে জারি করা একটি একটি ফতোয়ায় স্বাক্ষর করে। ফতোয়াটিতে আমেরিকান নাগরিকদের আক্রমণ চালানোর ঘোষণা দেওয়া হয়।

রিপোর্টে ধারণা করা হয়েছে, হরকাতুল জিহাদ-ই-ইসলামি বাংলাদেশ জুলাই ২০০০ তারিখে শেখ হাসিনা হত্যা প্রচেষ্টায় জড়িত ছিল এবং  এপ্রিল ২০০১ তারিখে ঢাকার সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল।

রিপোর্টে গ্র“পটির শক্তির ব্যাপারে পরিষ্কার কোনও ধারনা না দেওয়া হলেও এটির সক্রিয় সদস্যের সংখ্যা কয়েক হাজার বলা হয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরে এ গ্র“পের কমপক্ষে ছয়টি ঘাঁটি রয়েছে এবং মাদ্রাসাগুলো তাদের অর্থ সহায়তা দিয়ে থাকে এবং পাকিস্তান থেকেও  তাদের অর্থ সহায়তা দেওয়া হয় বলে রিপোর্ট উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধে সমর্থন যোগালেও দুর্বল প্রশাসন, সীমান্ত নিরাপত্তার অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমিত সামর্থ এবং দুটি প্রধান দলের মধ্যকার দ্বন্দ্বের কারণে বাংলাদেশ সন্ত্রাস বিরোধী ভূমিকা নিতে পারছে না।

মধ্যপন্থী ইসলামী দেশ হিসেবে বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্য থাকলেও ইদানিং সেখানে চরমপন্থীদের তৎপরতা বাড়ছে এবং ইতিমধ্যে এটি রাজনৈতিক ও দলীয় সহিংসতার উর্বর ভূমি হিসেব পরিচিত হয়ে গেছে।

রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। ২০০৪ থেকে বিস্ফোরকের ব্যবহার বেড়েছে। মে মাসে সিলেটে ব্রিটিশ হাই কমিশনারের ওপর হামলায় ৭০ জনেরও বেশি আহত হয়। আগস্টে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে হামলার ঘটনায় প্রায় ২০ জন নিহত এবং ২০০ জন আহত হয়।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশ পুলিশ বাহিনীকে শক্তিশালীকরণ, সন্ত্রাসী গ্র“পগুলোর বিনিয়োগ রোধে ব্যাংকিং ব্যবস্থাকে কঠোর করে তোলা, সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি এবং ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের পদক্ষেপ নিচ্ছে।

এছাড়া, একটি ফাইনান্সিয়াল ইউনিট গঠন, ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালীকরণ, উন্নয়নমূলক এবং শক্তিশালী আইন প্রণয়ণে বাংলাদেশকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

রিপোর্টে সরকারের প্রশংসা করে বলা হয়েছে, সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী প্রস্তাব ও পদক্ষেপ শক্তিশালী করতে বাংলাদেশ সরকার প্রতিশ্র“তিবদ্ধ। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বা সন্ত্রাসীদের সমর্থন করে এমন প্রতিষ্ঠান ও ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে উল্লিখিত কারণে সৌদি আরব ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান আল হারমাইন ফাউন্ডেশনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ রাবিতা ট্রাস্টের অফিস বন্ধ করে দিয়েছে এবং বিদেশি কর্মকর্তাদের দেশ ত্যাগ করতে বলেছে। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে এবং তারা অস্ত্র উদ্ধারে সক্ষম হয়েছে। এপ্রিলে তারা চট্ট্রগ্রাম বন্দর থেকে বিশাল অস্ত্র চালান আটকে দিতে সক্ষম হয়। বাংলাদেশ ইতিমধ্যে জলদস্যুদের প্রতিহত করার ক্ষেত্রে এবং নিষিদ্ধ সন্ত্রাসী তৎপরতা বন্ধে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে।