২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন ক্যাবল স্থাপনে সুইসকো-১২’র ভূমিকা

বঙ্গোপসাগরের তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপনে বিচ ম্যানহোলসহ প্রাথমিক পর্যায়ের কাজ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সমাপ্ত করেছে কোরিয়ার কোম্পানি অর্টোনিক্স। বার্জ সুইসকো-১২’র মাধ্যমে এ কোম্পানির ১৪ দশমিক ৫ কিলোমিটার কেবল সংযোগ স্থাাপনের কাজ সম্পন্ন করেছে।  

অর্টোনিক্সের স্থানীয় এজেন্ট বিএন্ডএফ  ইন্টারন্যাশনাল কক্সবাজারের সমুদ্রতটে ‘সমুদ্রতট মেনহোল’ নির্মাণ কাজ সম্পন্ন করে। এটা সমুদ্রতলদেশ থেকে জিলুংজার সাবমেরিন অবস্থানকারী ষ্টেশনে সাথে সংযোগ স্থাপন করবে।

জাপানের ফুজিৎসু কোম্পানির সাব-কন্ট্রাক্টর কোরিয়ার অর্টোনিক্সের দি সুইসকো-১২ বার্জ অবশিষ্ট ১৪ দশমিক ৫ ভাগ কাজ গ্যাটোর-২ এর মাধ্যমে সম্পন্ন করবে। গ্যাটোর-২ থাইল্যান্ড, সিঙ্গাপুর, শ্রীলংকা, যুক্তরাষ্ট্র, জাপান এবং অষ্ট্রেলিয়ার ২৬ জন বিশেষজ্ঞ দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষজ্ঞরা রোবটটিকে জাহাজ থেকে পরিচালনা করেন।

গ্যাটোর-২ সমুদ্রতলদেশ থেকে দুই মিটার নীচ দিয়ে মাটি  কেটে কেবল স্থাপনের কাজ করছে।

সমুদ্রতট থেকে ২৮ কিলোমিটার পর্যন্ত দূরত্ব পর্যন্ত কেবল স্থাপনের জন্য বার্জ চুক্তিবদ্ধ হয়েছিল, কিন্তু উত্তাল সমুদ্রে বিরুপ আবহাওয়ার কারনে তা বাধাগ্রস্থ হয়ে পড়ে।

সিসকো-১২ যেখানে তার ক্যাবল স্থাপনের কাজ শেষে করেছে ঠিক সেখান থেকেই ৫ শ’ কিলোমিটার ক্যাবল স্থাপনের কাজ শুরু করেছে মার্কিন জাহাজ টাইকো।

সাবমেরিন কেবল প্রজেক্টের পরিচালক প্রকৌশলি মনোয়ার হোসেন বিডিনিউজকে জানান, প্রকল্পের মূল কন্ট্রাক্টর জাপানি টেলিকম কোম্পানি  ফুজিৎসু বাংলাদেশ অংশে মোট ১ হাজার ২শ’ ৬০ কিলোমিটার ব্র্যাঞ্চ রুটে বাকি অংশে ক্যাবল স্থাপনের কাজ সম্পন্ন করবে। এর মাধ্যমে একটি ‘টি জয়েন্ট’ প্রক্রিয়ায় ২২ হাজার কিলোমিটার ট্রান্ক রুট এর সাথে সংযোগ স্থাপিত হবে।