পঞ্চগড়ে নকল স্বর্ণমূর্তি বিক্রিকালে প্রতারকসহ ৬ ব্যক্তি গ্রেফতার
স্থানীয় লোকজন শুক্রবার জেলার দেবীগঞ্জে নকল সোনার বৌদ্ধ মূর্তি বিক্রিকালে প্রতারক ও ক্রেতাসহ ৬ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো নোয়াখালীর লেবু মোল্লা ওরফে মিলন, কুমিল্লার হুমায়ুন কবির, শরীয়তপুরের বজলুর রহমান, ডিমলার হাকিমউদ্দিন এবং প্রতারক বিক্রেতা দেবীগঞ্জ এলাকার জুলহাস ও সুরুজ আলী। প্রতারক বিক্রেতারা পিতলের বৌদ্ধ মূর্তিটিকে সোনার মূর্তি বলে বিক্রি করতে চেয়েছিল।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার খুটামারা এলাকায় সুরুজ আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ এসময় তাদের কাছ থেকে পিতলের ৮শ’ গ্রাম ওজনের বৌদ্ধ মূর্তি উদ্ধার করে।
এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
