২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরোমে বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা উপস্থাপনের দাবি

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরোমে বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা উপস্থাপনের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

শুক্রবার বিকেলে মুক্তাঙ্গনে আন্দোলনের ঢাকা মহানগর কমিটি আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। মহানগর কমিটির সভাপতি এটিএম হেমায়েতউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর শাহতলীর পীর মওলানা আবুল বাশার, মহাসচিব মওলানা নুরুল হুদা ফয়েজী, সহকারি মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মওলানা সাইফউদ্দিন ইয়াহিয়া, মুফতি নুর হোসেন নুরানী, মুক্তিযোদ্ধা মেহেরউদ্দিন, রশীদ আহমদ ফেরদৌস প্রমুখ।

মওলানা নুরুল হুদা ফয়েজী বলেন, ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিতে চায়। আর সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ না নিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সীমান্ত সমস্যা উপস্থাপনের দাবি জানিয়ে বলেন, বিষয়টি চূড়ান্তভাবে নিস্পত্তি না করা হলে যুদ্ধ বেধে যেতে পারে।

মওলানা আবুল বাশার বলেন, এদেশে ইসলাম বাস্তবায়িত হোক বর্তমান সরকার তা চায় না। বার বার সরকার পরিবর্তন হয়। কিন্তু কোন সরকার ইসলামের উপকার করে না। বরং অপকার করে, বার বার আঘাত হানে। বর্তমানে ইসলামের প্রধান শত্র“ হচ্ছে কাদিয়ানী। বর্তমান সরকার এই শত্র“কে বাচিয়ে রেখেছে। 

মওলানা সাইফউদ্দিন ইয়াহিয়া বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতা হারানোর ভয়ে এবং বিরোধী দল ক্ষমতায় যাওয়ার লোভে ভারতের বিরুদ্ধে টু শব্দ করছে না।

সভাপতির ভাষনে এটিএম হেমায়েতউদ্দিন বলেন, বিএনপি ও আওয়ামী লীগ ভারতের দালাল। এদের হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়।