২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় লিজ দেয়ার প্রতিবাদে মৎস্য চাষিদের বিক্ষোভ 

জেলার সুন্দরগঞ্জ উপজেলার মৎস্য চাষিদের লীজকৃত জলমহাল আবাদি জমি হিসেবে দেখিয়ে অপর কৃষদের চাষাবাদের জন্য লীজ দেওয়ার প্রতিবাদে বুধবার মৎস্য চাষিরা বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী অফিসারের অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 04:43 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার শোভগঞ্জ থেকে মরুদহ পর্যন্ত ২৮ একর ৫৯ শতক জলমহাল মৎস্যজীবীরা লীজ নিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে মৎস্য চাষ করে আসছিল। কিন্তু গত কয়েকবছর ধরে এ জলমহালটি কৃষকদের কাছে আবাদি জমি হিসেবে লীজ দেওয়া হচ্ছে।

ফলে কৃষক ও মৎস্যজীবীরা জলমহালটি নিয়ে মামলায় জড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে এলাকার কয়েক শ’ মৎস্যজীবী বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও ও সমাবেশ করে। তারা জলমহালটি তাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করে।