খুলনায় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
মহানগরীর দৌলতপুর থেকে পুলিশ এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। হতভাগ্য যুবকের নাম তপন ওরফে উজ্জল বেপারী বলে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার দৌলতপুর দেয়ানার উত্তরপাড়ার রাজমিস্ত্রি জামাল উদ্দিনের ছেলে তপন ওরফে উজ্জল বেপারীকে (২২) তার বন্ধু সনি, নিজাম ও হানিফ বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে অনেক রাত পর্যন্ত বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দৌলতপুর কল্পতরু মার্কেট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
