২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমান বন্দরে সাড়ে তিন কোটির টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার

বিদেশে পাচারকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে তিন কোটি ৬৩ লাখ ৪৩ হাজার ৪৭১ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা আটক করা  হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রাতে ঢাকা- চট্টগ্রাম-মাসকাট রুটের যাত্রী আশিকুর রহমানের কাছ থেকে ওই মুদ্রা আটক করা হয়। নিরাপত্তা রক্ষী ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশিক নামে একজনসহ  চারজনকে আটক করেছে।

ঢাকা-চট্টগ্রাম-মাসকাট রুটের ফ্লাইটটি টেকঅফ করার পাঁচ মিনিট আগে সিটের নীচে কয়েকটি প্যাকেট দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে বোমা সন্দেহে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিমানবন্দর নিরাপত্তা রক্ষী, গোয়েন্দা সংস্থা বিমানে তল্লাশী চালিয়ে বৈদেশিক মুদ্রাসহ আটটি প্যাকেট উদ্ধার করে।

 মুদ্রাগুলোর মধ্যে রয়েছে ইউরো, সৌদি রিয়েল, কাতার রিয়েল ও পাউন্ড-স্টার্লিং।