রাজধানীতে অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর ভষ্মীভূত
রাজধানীর ভাষানটেক বস্তিতে বৃহস্পতিবার সকালে এক অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত ঘর ভষ্মীভূত হয়েছে।
এতে প্রায় দু’লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়। তবে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, সকাল আনুমানিক নয়টায় বস্তির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা মাত্র ২০ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।
এতে বস্তির কমপক্ষে ৫০০ ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয় বলে জানা যায়।
