মাদারীপুরে ডায়রিয়া পরিস্থিতির অবন্নতি
মাদারীপুর জেলার সদর,কালকিনি,রাজৈর ও শিবচর এলাকার ডায়রিয়া পরিস্থিতির মারাত্মক অবন্নতি ঘটেছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২ দিনে ২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়াও জেলার সদর হাসপাতাল ও ৩ টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে গত কয়েকদিনে শতাধিক লোক চিকিৎসা নিয়েছে। প্রচন্ড খরতাপে ডায়রিয়া ছাড়াও জেলার শিশু ও বৃদ্ধরা নানারোগে আক্রান্ত হয়ে পড়েছে।
