তিস্তা প্রকল্পে এ বছর বোরো ফসলের বাম্পার ফলন
তিস্তা ব্যারেজে প্রবাহিত সেচের পানি সমভাবে ভূমিতে প্রদানের ফলে এ বছর বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। চলতি বছর তিস্তা প্রকল্পে ৬৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।
বুধবার পানি সম্পদ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এডিপি পর্যালোচনা সভায় পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন বীরবিক্রম জানান, চলতি বছর তিস্তা প্রকল্পে ফসল উৎপাদনের পরিমান আনুমানিক ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন যা গত বছর ছিল ১ লাখ ৫৯ হাজার মেট্রিকটন।
সভায় জানানো হয়, চলতি বছরে পানি সম্পদ মন্ত্রনালয় দেশে ১৭০ কিমি খাল খনন ও বাঁধ পুনঃনির্মানের জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ করেছে। ইতোমেধ্য শতকার ৬৮ ভাগ খাল খনন কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি কাজ মে মাসের মধ্যে শেষ হবে।
