২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে- সাইফুর

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেছেন, আগামী অর্থবছরে øাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ২০০৫-০৬ অর্থবছর থেকে এমপিও প্রতিষ্ঠা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। 

স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, যোগাযোগ এবং এলজিআরডি ও সমবায মন্ত্রণালয়ের উন্নয়ন ও রাজস্ব বাজেট সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, পরবর্তী বাজেট পরিকল্পনায় ছাত্রীদের জন্য বৃত্তির বরাদ্দ বৃদ্ধি করা হবে। দেশের শিক্ষাখাতে সামগ্রিক উন্নয়ন সন্তোষজনক বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে বাকি সময়ের মধ্যে এসব মন্ত্রণালয়ের উন্নয়ন খাতের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করা হবে।

তবে বাংলাদেশ রেলওয়ে ক্রমাগত লোকসান দিয়ে যাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের সমালোচনা করেন। তিনি জানান, চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ব এই খাতে প্রায় চারশ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।