বৃহস্পতিবার অধ্যাপক হুমায়ুন আজাদের ৫৮তম জন্মদিন
প্রখ্যাত লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের ৫৮তম জন্মদিন বৃহস্পতিবার। গত বছরের ১২ আগস্ট মৃত্যুর পর এটিই তার প্রথম জন্মদিন।
ড. আজাদের স্ত্রী লতিফা কোহিনুর বলেন, তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের রাড়িখালে এ জন্মদিন পালিত হবে।
হুমায়ুন আজাদের স্ত্রী, একমাত্র পুত্র অনন্য আজাদ ও বড় মেয়ে মৌলি আজাদ জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন।
গ্রামবাসী এবং আজাদ ভক্তরা এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৯৪৭ সালের ২৮ এপ্রিল তিনি রাড়িখালে জন্মগ্রহণ করেন।
এদিকে, ঢাকা বিশ্বব্যিালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে কোনও অনুষ্ঠান আয়োজন করা হয়নি বলে বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন।
তিনি বিডিনিউজকে জানান, ডিপার্টমেন্ট কখনই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে না।
গত ২০০৪ সালের ২৭ ফেব্র“য়ারি একুশের বইমেলা থেকে বাড়ি ফেরার সময় অধ্যাপক হুমায়ুন আজাদকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে।
এরপর পেন ইন্টারন্যাশনালের বৃত্তি নিয়ে জার্মানিতে অবস্থানকালে গত বছরের ১২ আগস্ট তার মৃতদেহ মিউনিখের এপার্টমেন্টে পড়ে থাকতে দেখা যায়।
