কলাপাড়ায় পোটকা মাছ খেয়ে স্বামী স্ত্রীর মৃত্যু
পোটকা মাছ খেয়ে মঙ্গলবার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এক দম্পতির মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে রান্না করে পোটকা মাছ খেয়ে ওই দম্পতি বিষে আক্রান্ত হয়। হাসপাতালে আনার পথে স্বামী শামসু ভূঁইয়া মারা যায়। পরে কলাপাড়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাত দেড়টায় স্ত্রী রহিমারও মৃত্যু হয়।
