শেরে বাংলার ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বুধবার শেরে বাংলা একে ফজলুল হকের ৪৩ তম মৃত্যুবাষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকায় বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করে।
এছাড়া সকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র-যুব সংগঠন এবং রাজনৈতিক দল শেরে বাংলার মাজারে পুস্পমাল্য অর্পন করে।
জাতীয় পার্টির (মঞ্জু ) উদ্যোগে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
শেরে বাংলা জাতীয় স্মৃতি পরিষদ ও বিশ্ব বাঙালি সম্মেলন যৌথভাবে বুধবার সকালে শেরে বাংলার মাজার প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ ইয়ুথ ফ্রন্টের উদ্যোগে বুধবার বিকেলে শিশু একাডেমীর জিয়াউর রহমান মিলনায়তনে শেরে বাংলা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরে বাংলার নাতি ফাইজুল হক রাজুর উদ্যোগে বনানীর সি ব্লকের ৪ নং সড়কের ৫৯ নং বাড়িতে দিবসটি উপলক্ষে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
