২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর উত্তরায় জাল টাকার অবাধ ছড়াছড়ি

রাজধানীর উত্তরা এলাকায় চলছে জাল টাকার অবাধ ছড়াছড়ি। সিন্ডিকেটের সক্রিয় সদস্যরা প্রশাসনের চোখে ধুলো দিয়ে এ ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরা ১১ নং সেক্টর, ৬ নং রোড, ২২ নং বাড়িতে রয়েছে সাইনবোর্ড বিহীন শীতাতপ নিয়ন্ত্রিত বেশ ঝাঁকঝমক পূর্ণ বিশাল এক অফিস। বাইরে থেকে দেখে এটি যে অফিস তা বুঝার উপায় নেই। এ প্রতিষ্ঠান থেকে অবৈধ ব্যবসা নিয়ন্ত্রিত হয় বলে এলাকাবাসীর যথেষ্ট সন্দেহ রয়েছে। এ প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি। তার দেশের বাড়ি ভোলা জেলায়।

হোসেনকে জাল টাকাসহ উত্তরা থানা পুলিশ ২/৩ মাস আগে গ্রেফতার করলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুলিশের হাত থেকে মুক্তি পায়। জাল টাকার ব্যবসা ছাড়াও তার নামে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশ তদন্তে আসলে তিনি নিজেকে একজন সৎলোক ও ব্যবসায়ী বলে দাবি করেন। স্থানীয় লোকদের অভিমত, হোসেন জাল টাকা ব্যবসায়ী এবং জাল টাকা ব্যবসায়ীদের যোগসাজশে তিনি এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পিতার অনুপস্থিতিতে বড় মেয়ে মৌসুমী এ ব্যবসা দেখাশুনা করে।

প্রতিষ্ঠানটির কারণে যেকোনও মুহূর্তে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে উত্তরাবাসী আতঙ্কে রয়েছে।