২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির কেন্দ্রীয় লাইব্রেরীর বেহাল অবস্থা

দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনাসহ হাজারো সমস্যায় জর্জরিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুিক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী। বাজেট স্বল্পতা, প্রয়োজনীয় লোকবলের সংকট, চলতি ও আধুনিক বই-সাময়িকী-জার্নাল সংকট, গুরুত্বপূর্ণ পদে জনবলের অভাব, অপর্যাপ্ত অবকাঠামো ও কর্মকর্তা কর্মচারীদের দূর্নীতি এবং অবহেলার দরুন কেন্দ্রীয় লাইব্রেরীর সেবার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 01:57 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ছাত্রছাত্রীরা লাইব্রেরী ওয়ার্ক-এর বদলে এটিকে গল্পগুজবের স্থান হিসেবে ব্যবহার করছে। সব মিলিয়ে বলা যায় এর ফলে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যলয়ের সুচনা লগ্নে একাডেমিক ভবনের নীচ তলায় ক্ষদ্র পরিসরে লাইব্রেরী গড়ে তোলা হয়। ছাত্র-শিক্ষক বাড়ার সাথে সাথে লাইব্রেরীর বইয়ের সংখ্যাও বেড়েছে। কিন্তু পর্যাপ্ত স্থানাভাবে শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে বর্তমানে বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে দীর্ঘদিন যাবৎ ৯ টি পদ খালি রয়েছে। সেগুলো হলো লাইব্রেরীয়ান ১ জন, ডেপুটি লাইব্রেরীয়ান ২ জন, জুনিয়ার অফিসার ১ জন, সিনিয়র ক্যাটালগার ১ জন, লাইব্রেরী এসিস্টেন্ট ১ জন, ক্যটালগার ২ জন এবং লাইব্রেরী এটেন্ডেন্স ১ জন।

এই শুন্য পদগুলোর কারণে নানাভাবে লাইব্রেরীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্তব্যরত ডেপুটি লাইব্রেরীয়ানগন বিকেল ৫ টায় অফিস ছেড়ে চলে যায়। ৫-৮ পর্যন্ত ডেপুটি লাইব্রেরীয়ান প্রাই থাকেন না। শোনা যাচ্ছে ৪ জনের মধ্যে যে ২জন ডেপুটি লাইব্রেরীয়ান আছে তাদের এক জন অচিরেই অন্যত্র চলে যাবেন। এ অবস্থায় নানা সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে সন্ধ্যায় ছাত্র-শিক্ষকগণ বই ইস্যুসহ গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন না।

অপর এক সুত্রে জানা গেছে যে, প্রায় ১০ হাজারেরও অধিক বই ক্যাটালগারের সল্পতার দরুন ক্যাটালগভূক্ত হয়নি এখনও। দীর্ঘ দিন ধরে কয়েক লাখ টাকার বই পরে আছে স্টোর রুমে।

ছাত্রছাত্রীরা প্রসেসিং এর অভাবে বই গুলো ব্যাবহার করতে পারছেনা। ঐ একই কারণে বই কেনা হচ্ছে ধীর গতিতে। বই কেনার জন্য বরাদ্দকৃত বাজেটের টাকা সময় মতো কাজে লাগানো যায়নি। ক্যাটালগ বক্সে নাম আছে কিন্তু বই নেই। এক বইয়ের ৫/৭ টি কপি থাকার কথা থাকলেও ২/৩ টির বেশী পাওয়া দূস্কর।

সংশ্লিষ্ট কর্মচারীগণ জানান, শিক্ষক ককর্মকর্তাগণ বই তুলে নিয়ে যান কিন্তু সময় মত জমা দেন না তাই শিক্ষার্থীদের হাতে বই দেয়া অনেক সময় সম্ভব হয় না।

এ বিষয়ে ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান ড. আব্দুল হাই সামিনী জানান, বইয়ের সংখ্যা এখন অনেকগুন বেড়েছে। কিন্তু প্রয়োজনীয় লোকবলের অভাবে বই ঠিকমত সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ছাত্র-শিক্ষক-কর্মকর্তাগণ লাইব্রেরীর নিয়ম মেনে সময়মত বই জমা দেন না। নিয়ম না মানলে আমাদের কিছু করার নেই।

লাইব্রেরীর বাথরুমের প্রয়োজনীয় জিনিসপত্র কতিপয় কর্মকর্তা নিজেরাই ব্যবহার করছে বলে জানা গেছে। লিফটের জায়গা খালি পড়ে আছে, পত্রিকা স্টেন্ডের উপর পাখা নেই। প্রায় সাড়ে চার হাজার ছাত্র-ছাত্রীর জন্য রয়েছে একটি মাত্র বুক সাপ্লাই ও রিসিভিং কাউন্টার। এখানে ব্যাগ রাখার কউন্টারও ছোট। এতে ব্যাগ হারানোর ঘটনা ও ঘটে প্রতিনিয়ত।

এমনি হাজারো সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী। সমস্যা চিহ্নিতকরণ এবং এসবের সমাধানকল্পে প্রশাসন সম্প্রতি গঠন করেছে একটি মনিটরিং কমিটি। কিন্তু এখনও পর্যন্ত কোনও পরিবর্তন দৃষ্টিগোচর হচ্ছে না।