হাইকোর্টে নয় অতিরিক্ত বিচারকের নিয়োগ স্থায়ী করা হয়েছে
হাইকোর্টের নয় অতিরিক্ত বিচারকের নিয়োগ স্থায়ীকরণ করা হয়েছে।
সরকার মঙ্গলবার তাদের নিয়োগ স্থায়ীকরণ সংক্রান্ত প্রেসিডেন্টের আদেশের একটি গেজেট নোটিফিকেশন ইস্যু করে।
নিয়োগ পাওয়া বিচারকরা হলেন- বিচারপতি আফজাল হোসেন আহমেদ, বিচারপতি এএফএম আলী আসগর, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি শামীম হাসনিন, বিচারপতি এএফএম আব্দুর রহমান, বিচারপতি এমডি আবু তারেক, বিচারপতি জিনাত আরা, বিচারপতি এমএ হাফিজ এবং বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ।
বুধবার সকাল সাড়ে দশটায় তারা সুপ্রিম কোর্টের বিচারক লাউঞ্জে শপথ গ্রহণ করবেন।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন চৌধুরী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
২০০৩ সালের ২৭ এপ্রিল ওই নয় বিচারক হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
