২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু জন নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টায় সদর উপজেলার জামতলা নামক স্থানে চাঁপাই নবাবগঞ্জগামী একটি ট্রাকের ধাক্কায় খোতেজা নামক আড়াই বছরের শিশু ঘটনাস্থলে মারা যায়।

খোতেজার পিতা একজন ভূমিহীন কৃষক। চাপা দেওয়ার পর ট্রাকটি পালিয়ে যায়।

এদিকে সোমবার রাতে জেলার সোনামসজিদ মহাসড়কে বিডিআর হেড ক্যাম্পের অদূরে একটি ট্রাক জালাল মিয়া (৫৪) নামক এক পথচারীকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। ট্রাকের হেলপারসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।