চট্টগ্রামে শ্রমিক হত্যার ঘটনায় সিএমপি কমিশনারের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের মাঝির ঘাটে ২১ এপ্রিল পুলিশের গুলিবর্ষণে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় পুলিশ কমিশনারসহ চৌদ্দজনকে আসামী করে মঙ্গলবার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ওই দিন পুলিশের গুলিতে শ্রমিক লীগ কর্মী শাহজাহান ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিন মারা গেলে সং্িশ্লষ্ট থানা হত্যা মামলা গ্রহণ করেনি।
পরে আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমজাদ হোসেনসহ মোট চৌদ্দজনকে অভিযুক্ত করে মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা (নং-৩/০৫ পিআর) দায়ের করেন।
বাদীপক্ষে এডভোকেট ইব্রাহিম হোসেনের দায়েরকৃত মামলায় মোট সাক্ষীর সংখ্যা বারো জন।
আদালত ১৪৮, ৪৪৮,৩০২,৩০৭, ৩২৬ এবং ৩২৪ ধারায় মামলা গ্রহণ করেন।
উল্লেখ্য, ২১ এপ্রিল শ্রমিক লীগ নেতা মাহবুবুল হককে পুলিশ গ্রেপ্তার করতে গেলে ব্যাপক শ্রমিক বিক্ষোভের মুখে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণে ওই দু জন নিহত হয়।
