ভারত ও থাইল্যান্ড থেকে চিংড়ি আমদানির ক্ষেত্রে এন্টি ডাম্পিং শুল্কের বিষয়টি খতিয়ে দেখা হবে
সুনামি পরবর্তী সময়ে যে অবস্থার পরিবর্তন হয়েছে সেই প্রেক্ষাপটে ভারত ও থাইল্যান্ড থেকে চিংড়ি আমদানির ক্ষেত্রে এন্টি ডাম্পিং শুল্ক প্রয়োগ অব্যাহত রাখা যায় কিনা সেই বিষয়টি ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন (ইউএসআইটিসি) বিবেচনা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন (ইউএসআইটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় তারা ভোটের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হয়েছে।
ভারত থাইল্যান্ডসহ ব্রাজিল, চীন, ইকুয়েডর এবং ভিয়েতনাম থেকে চিংড়ি আমদানির ক্ষেত্রে এন্টি ডাম্পিং শুল্ক আরোপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্র¯ত ওই দুটি দেশে চিংড়ি শিল্পে কি প্রভাব পড়েছে তার ওপর তথ্য সংগ্রহের সিদ্ধান্তও নিয়েছে কমিশন। এর মাধ্যমে দুর্যোগ পরবর্তী পরিস্থিতির ফলে এই এন্টি ডাম্পিং শুল্ক যুক্তিযুক্ত কিনা তা তারা যাচাই করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুসন্ধান শেষে কমিশন যদি মনে করে এন্টি ডাম্পিং শুল্ক বন্ধের ফলে স্থানীয় চিংড়ি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হচ্ছে তাহলে ওই শুল্ক পুর্নবহাল করা হবে।
সর্বোপরি কমিশন যদি ভুল সিদ্ধান্তে উপনীত হয় তাহলে এই শুল্ক ব্যবস্থা বাতিল করা হবে।
