পরিবেশ রক্ষায় এবার মাঠে নামছে ভিক্ষুকরা
পরিবেশ রক্ষা প্রচারণায় এবার ভিক্ষুকদের কাজে লাগানোর উদ্যোগ নেয়া হচ্ছে। আর একাজে প্রথমবারের মত এগিয়ে এসেছে ইন্টারকো সিএনজি কনভার্সন নামের একটি প্রতিষ্ঠান।
মঙ্গলবার ইন্টারকো আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার থেকে পাঁচদিন ব্যাপী ভিক্ষুকদের দিয়ে পরিবেশ রক্ষায় প্রচারণা চালানো হবে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি এই কাজের জন্য ৫০ জন ভিক্ষুককে নিয়োগ দিয়েছে। তবে নিয়োগের শর্ত হিসেবে ওই পাঁচদিন তারা ভিক্ষা করতে পারবেন না এবং প্রত্যককে দৈনিক ১৫০ টাকা করে প্রদান করবে ইন্টারকো। ইন্টরকোর প্রধান নির্বাহি কর্মকর্তা ইরাদ আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
৫০ জন ভিক্ষুকদের মধ্যে থেকে আচার আচরণ বিবেচনা করে ১০জনকে এই প্রচারণা কাজে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হবে।
পরিবেশ রক্ষা প্রচারণা কাজের অংশ হিসেবে ৫০জন ভিক্ষুক প্রতিদিন বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে নগরীর গুরুত্বপূর্ন পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবে।
